ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

মুশফিকুর রহমান - ঈশ্বরদী ,পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৯/১২/২০২৩, ৯:২৮:২৩ PM

পাবনায় গাঁজার গাছসহ ২জন গ্রেফতার।

পাবনা সদর উপজেলার চর বলরামপুরে অভিযান চালিয়ে ৪টি গাঁজার গাছসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদের আটক করা হয়।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাবনা সদর উপজেলার চর বলরামপুর মালিথাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।


পাবনা সদর উপজেলার চর বলরামপুরে অভিযান চালিয়ে ৪টি গাঁজার গাছসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদের আটক করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাবনা সদর উপজেলার চর বলরামপুর মালিথাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই ব্যক্তির বাড়ির বসতবাড়ির আঙিনায় রোপনকৃত মোট চারটি গাঁজার গাছ জব্দ করা হয়। জব্দকৃত চারটি গাঁজার গাছের ওজন প্রায় ৪৫ কেজি। এ সময় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চর বলরামপুর মালিথাপাড়া গ্রামের হাসেম মালিথা (৫০) ও শামসুল মালিথা (৪০)। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।